1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:১১|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বরিশাল কর অফিসের কম্পিউটার অপারেটর সানজিদার অবৈধ সম্পদের পাহাড়! “ফ্ল্যাট, গাড়ি, স্বর্ণ, এফডিআর — দুর্নীতিতে ‘ঘুষের রাণী’ খ্যাত লাভলী”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৯৭ বার পড়েছেন

বরিশাল কর অঞ্চলের কর কমিশনারের কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও কোটি টাকার মালিক হয়েছেন কম্পিউটার অপারেটর মিজ্ সানজিদা শারমিন (ডাক নাম লাভলী)। ২০ বছরের চাকরি জীবনে সরকারি বেতন মাত্র ৪০ হাজার টাকা হলেও তিনি গড়ে তুলেছেন অভিজাত জীবনযাপন ও অঢেল সম্পদ।

লেটেস্ট প্রিমিও গাড়িতে অফিস যাতায়াত:

সূত্র জানায়, মিজ্ সানজিদা শারমিন প্রতিদিন অফিসে যান নিজস্ব লেটেস্ট মডেলের প্রিমিও গাড়িতে। এমনকি ওই গাড়ির চালককেও মাসে বেতনের প্রায় অর্ধেক টাকা পরিশোধ করেন তিনি।

ফ্ল্যাট, জমি, স্বর্ণালংকার—সবই চাকরির টাকায়?

অনুসন্ধানে জানা গেছে, বরিশাল শহরের অক্সফোর্ড মিশন রোডে অর্ধকোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন লাভলী। তার নামে ও বেনামে রয়েছে একাধিক জমি, ফিক্সড ডিপোজিট (এফডিআর), সঞ্চয়পত্র ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার।

কিন্তু এত সম্পদের উৎস কোথায়—এই প্রশ্নে কর অফিসের ভেতরে চলছে ব্যাপক গুঞ্জন।

‘ঘুষের রাণী’ উপাধি;

কর অফিসের একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, মিজ্ সানজিদা শারমিন ঘুষ ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। ফাইল বিলম্ব করা, ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যবসায়ী ও চিকিৎসকদের ফাইল ‘ম্যানেজ’ করা, এমনকি গোপন কর-নথি ফাঁস করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন— “৪০ হাজার টাকার বেতনে কেউ যদি প্রিমিও গাড়ি ও ফ্ল্যাটের মালিক হয়, তাহলে বোঝা যায় দুর্নীতি কতটা গভীরে গেছে। তার বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন।”

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সানজিদা শারমিন বলেন, “আমার গাড়ি ও ফ্ল্যাট আছে, এটা সত্যি। কিন্তু আমি অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছি—এটা সম্পূর্ণ মিথ্যা।”

তবে তার এই ব্যাখ্যা সহকর্মীদের অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হয়নি।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,

যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী জ্ঞাত আয়ের বাইরে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করে, তবে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত হওয়া জরুরি। বিচার না হলে সমাজে এই ধরনের অপরাধ আরও উৎসাহিত হবে।”

কর বিভাগ ও প্রশাসনের সুনাম রক্ষায় স্থানীয় সচেতন মহল দাবি জানিয়েছে, সানজিদা শারমিনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা ও দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু করা উচিত।

একজন তৃতীয় শ্রেণির কর্মচারীর বিলাসবহুল জীবনযাপন ও কোটি টাকার সম্পদ অর্জন কেবল প্রশাসনিক শৃঙ্খলার জন্যই নয়, সমাজের নৈতিকতার জন্যও এক বড় প্রশ্নচিহ্ন। এখন দেখার বিষয়—দুর্নীতির এই জাল কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে, এবং কর্তৃপক্ষ আদৌ ব্যবস্থা নেয় কি না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com