1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:৩২|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বরিশালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪২৫ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলার কোতয়ালী থানার অন্তর্গত চরখানম ইউনিয়নের শালুকা গ্রামে স্কুলে যাওয়ার পথে মোঃ সায়েম গাজী (১৯) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

ঘটনাটি ঘটে গত ২ নভেম্বর ২০২৫, রোববার, সকাল আনুমানিক ১১টার দিকে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ সায়েম ওই গ্রামের মোঃ ইলিয়াছ গাজী ও নাছিমা বেগম দম্পতির সন্তান। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সায়েম সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। অনেক সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নেওয়া হয়, আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করা হয়, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় তার পরনের পোশাক ও শারীরিক বর্ণনা

গায়ের রং: শ্যামলা

বয়স: ১৯ বছর

পোশাক: শার্ট ও প্যান্ট

উচ্চতা ও অন্যান্য: সাধারণ গড়ন, সুস্থ-সবল

সায়েমের বাবা-মা ও পরিবারের সদস্যরা ছেলেটির সন্ধান না পেয়ে গভীর উদ্বেগ ও শোকে ভেঙে পড়েছেন। তাঁরা স্থানীয় প্রশাসন ঘটনাটি অবহিত করেছেন এবং জনগণের সহায়তা কামনা করেছেন।

যোগাযোগ

যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ সায়েমের সন্ধান জানেন বা কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—

মোঃ আরিফুর রহমান
গ্রাম: শালুকা, ডাক: চরখানম, থানা: কোতয়ালী, জেলা: বরিশাল
০১৯৮৬–২৪৭৯৫৯
০১৩৪১–২২২৬৫৫
০১৭১২–৪৩১৮৮৯

পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত সায়েমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com