1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:৫১|
শিরোনামঃ
বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ!

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ; সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় নতুন প্রত্যয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়েছেন

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রত্যয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার দুপুরে নগরীর সদররোডস্থ হোটেল কিং ফিশার হলরুমে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও সততা সবচেয়ে বড় শক্তি। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা রাখতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন-অর-রশিদ। তিনি বলেন, “সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষা ও তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সংগঠন সবসময় কাজ করে যাবে।”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা শাখার সেক্রেটারি আরিফুর রহমান খান।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, সম্মেলনে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এ দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিস্তারিত আসছে….

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com