1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:১৯|
শিরোনামঃ
এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি!

বরিশালে ইউএনডিপি’র প্রতিনিধিদল নিয়ে আদালত ঘুরে দেখলেন প্রধান বিচারপতি

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পড়েছেন

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বরিশালে ইউএনডিপি’র প্রতিনিধিদল নিয়ে জেলা ও দায়রা আদালত পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রধান বিচারপতির সাথে ইউএনডিপি’র সাত সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখেন প্রতিনিধিদল। এ সময় আদালতের বিচারকগণ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনের বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, ইউএনডিপি আয়োজিত বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নেবেন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় আজ সর্বশেষ বরিশাল বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দলটি বরিশাল আদালত পরিদর্শন করল। গত বছর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরে ড. সৈয়দ রেফাত আহমেদের এটি দ্বিতীয়বার বরিশালের আদালত পরিদর্শন।

 

জেলা ও দায়রা জজ জানান, প্রধান বিচারপতি বরিশালের আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। একইসাথে ইউএনডিপি’র প্রতিনিধিদল এদেশের গরিব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে সম্পন্ন হয়, তার আশা প্রকাশ করেন।

 

আদালত পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় নগরীর একটি ৩ তারকা হোটেলের হলরুমে ইউএনডিপি’র উদ্যোগে আয়োজিত ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিশিয়েন্সি’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি।

 

সেমিনারে ইউএনডিপি প্রতিনিধিদলসহ বিভাগের জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারক এবং আইনজীবীগণও উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com