1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:১৫|
শিরোনামঃ
বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: বরিশাল জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই জাদুশিল্পের আড়ালে ‘অশ্লীল নৃত্য’ প্রদর্শনের অভিযোগ! অটোরিকশাচালক নাজমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বরিশাল জেলায় শ্রেষ্ঠ মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে বাজিমাত রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় কবির মৃধার ত্রাস; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা নারীকে পিটিয়ে জখম মির্জাগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে পেটানো সেই সোহাগ গ্রেফতার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার বড় ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবি জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার

বরিশাল নগরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় হর্ণ বাজানোকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি বাস ভাঙচুরের ঘটনাকেও কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসের হর্ণ বাজানোকে কেন্দ্র করে কয়েকজন ছাত্রের সঙ্গে বাসচালকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছাত্ররা চালক ও হেলপারকে মারধর করে এবং বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নতুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাস শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বিক্ষুব্ধ শ্রমিকরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com