1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:৩৬|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

বরিশালের কুখ্যাত ভূমিদস্যু সুরুজ মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ বার পড়েছেন
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality?

বরিশালের কুখ্যাত ভূমিদস্যু মোঃ এমদাদুল হক সুরুজ মোল্লাকে ঢাকার পুলিশ বরিশাল কোতয়ালী মডেল থানার সহযোগীতায় ১৯ অক্টোবর আটক করেছে।অপর সহযোগী কামরুল এখনো ধরাছোয়ার বাইরে।

কে এই সুরুজ মোল্লা:

পুরো নাম মোঃ এমদাদুল হক সুরুজ মোল্লা।ভুমি দস্যু সুরুজ মোল্লা নামে পরিচিত। কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ওকনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করীমের বিরুদ্ধে বরিশালে মামলা করে আলোচনায় আসেন এই ভুমি দস্যু সুরুজ মোল্লা।জিয়াউল আহসানের থেকে টাকা নিয়ে জমি,বালুর ব্যবসা করে পরিচিতি লাভ করেন তিনি। জিয়াউল আহসানের ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল,একই জমি একাধিকবার বিক্রিসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সুরুজ মোল্লা। বরিশালের মেরিন একাডেমী এলাকায় সুরুজ গংএর থেকে ১৩ শতাংশ জমি দলিলমুলে ক্রয় করলেও পরে সুরুজ মোল্লা দলিল গ্রহিতা বাকেরগঞ্জের মিজানুর রহমান মল্লিক ও বানারীপাড়ার জালিস মাহমুদের ৮ শতাংশ জমি দখল করে।টাকাও ফেরৎ পায়নি, এমনকি জমিও ফেরৎ পায়নি তারা সুরুজ মোল্লার কাছে থেকে।এ নিয়ে মিজানুর রহমান মল্লিক ও জালিস মাহমুদ সাংবাদিক সম্মেলনও করেছিল।
জমি বা টাকা ফেরৎ চাইলে সুরুজ মোল্লা তাদের বিভিন্ন ভাবে হয়রানী করে। অবৈধ টাকা ও জিয়াউল আহসানের ক্ষমতার প্রভাবে সুরুজ মোল্লা বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সসাইকেল প্রতীতে প্রতিদ্বন্ধিতা করেন।

সুরুজ মোল্লা আ’লীগের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রুপের লোক ছিল।বসবাস করেন বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকায়।
সুরুজ মোল্লার বিরুদ্ধে তার আপন ফুফুদের জমি আত্মসাৎ,কর্নকাঠি,চরকাউয়াসহ বিভিন্ন স্থানে অসহায়,নিরীহ মানুষের জমি জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ ও দখলের অভিযোগ রয়েছে। রুপাতলী হাউজিং এলাকার বাসিন্দা আকরাম জানান,সুরুজ মোল্লা একজন চিন্থিত ভুসিদস্যু।তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।পাশাপাশি আয়নাঘরের মাস্টারমাইন্ড জিয়াউল আহসানের সঙ্গে ব্যবসায় জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com