1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৬:২৯|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

নিজ গ্রাম নিয়ামতিতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতা মুহম্মদ মঞ্জুর হোসেনকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৭ বার পড়েছেন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি নিজ গ্রামে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধিত হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের সদস্য মুহম্মদ মঞ্জুর হোসেন। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন।

৫ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থার নিয়ামতি উপ-শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারণী পরিষদের সদস্য সচিব আবুল বাশার মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল জেলা সভাপতি এমআর প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দৈনিক বর্তমান পত্রিকার ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, দপ্তর সচিব রাব্বি মোল্লা, প্রচার সচিব মোঃ জাফরুল্লাহ

এ ছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ মালেক শিকদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জবেদ আলী খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ সালাম মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন খান ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক সেলিম।

জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠী জেলা সভাপতি এমাদুল হক স্বপন, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি জাকির জমাদ্দার, দৈনিক বর্তমানের সাংবাদিক পারভেজ সরদারসহ সিনিয়র সাংবাদিকবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক আঃ রহমান খান।

এ সময় বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ছিলেন এলাকার গর্ব। তার যোগ্য পুত্র বর্তমান কেন্দ্রীয় নেতা মুহম্মদ মঞ্জুর হোসেন আজ দেশের সাংবাদিক সমাজে সম্মানের স্থানে অধিষ্ঠিত। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ-বিদেশে সংগঠনের সুনাম বৃদ্ধি পেয়েছে। তিনি দেশের বিভিন্ন শাখা-উপশাখায় অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে এগিয়ে নিচ্ছেন।

নিজ গ্রামে ফিরে এমন ভালোবাসায় সিক্ত হয়ে মুহম্মদ মঞ্জুর হোসেন আবেগাপ্লুত হন। অনুষ্ঠানে বক্তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

চতুর্দিকের উচ্ছ্বাস, শুভেচ্ছা ও সম্মাননায় মুখরিত হয় নিয়ামতি গ্রামের পরিবেশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com