1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:১৫|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

চরকাউয়া খেয়াঘাট ইজারা নয়—জনস্বার্থে পথে নেমে ক্ষুব্ধ বরিশালবাসী

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়েছেন

বরিশালে কীর্তনখোলা নদীর প্রাণকেন্দ্র চরকাউয়া খেয়াঘাট ইজারা দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। ইজারা বন্ধে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে গতকাল বুধবার বিকেলে চরকাউয়া খেয়াঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মাঝি–মাল্লা থেকে শুরু করে প্রতিদিনের খেয়া ব্যবহারকারীরা একত্রিত হয়ে ইজারা নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশীদ নীলু। এতে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ ও খেয়াপারাপারকারীরা।

নিয়মিত যাত্রীদের অভিযোগ—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে খেয়া ভাড়াও বেড়েছে। এরই মধ্যে আবার ঘাট ইজারা দিলে ভাড়ার বোঝা আরও বাড়বে, যা সরাসরি সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। অতীতে খেয়াঘাট ইজারা থাকাকালে ব্যাগ–মালামালের জন্য বাড়তি টাকা আদায়সহ নানা ধরনের অনিয়ম ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তারা।

আয়োজকেরা বলেন, চরকাউয়া খেয়াঘাট বহুদিন ধরে মাঝি, মাল্লা ও যাত্রীদের সমন্বয়ে স্বাভাবিকভাবে চলে আসছে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা সমস্যা না থাকলেও হঠাৎ ইজারা প্রক্রিয়ায় নিলে তা জনভোগান্তি বাড়ানোর শামিল হবে।

মানববন্ধনে বক্তারা স্পষ্ট করে জানান, ঘাট ইজারা দিয়ে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের চেষ্টা করা হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

চরকাউয়া খেয়াঘাটকে কেন্দ্র করে বরিশালের হাজারো মানুষের প্রতিদিনের যাতায়াত—এ কারণে স্থানীয়দের দাবি, ‘জনস্বার্থে ইজারা নয়, খেয়া চলবে আগের নিয়মেই।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com