1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৫:৩০|
শিরোনামঃ
ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ

গৌরনদীতে ৩ বছরের শিশুকে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে তিন বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। উপজেলার বাউরগাতি গ্রামে গত শুক্রবার (১৯ জুন) আছরের নামাজের পর এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জালাল শিকদার (৬৫) পলাতক রয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাউরগাতি গ্রামের বাসিন্দা ও বিএম কলেজের ছাত্র রায়হান মীর জানান, শুক্রবার আছরের পর প্রতিবেশী মৃত আজাহার শিকদারের ছেলে জালাল শিকদার ওই শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে নিজের বসত ঘরে ডেকে নেয়। এরপর সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। জালাল শিকদার একাধিক বিয়ে করলেও বর্তমানে তার ঘরে কোনো স্ত্রী নেই। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত জালাল এলাকা ছেড়ে গা-ঢাকা দেয়।

​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৌকির আহমেদ জানান, “শুক্রবার গভীর রাতে শিশুটিকে রক্তাক্ত ও যৌনাঙ্গ ফোলা অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”
​আজ শনিবার (২০ জুন) বিকেলে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির চাচি পাখি বেগম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তার প্রয়োজনীয় মেডিকেল টেস্ট বা ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

​ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম বলেন, “ঘটনা শোনার পরপরই ওই রাতে আমি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। তবে তার আগেই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশালে পাঠানো হয়। পরে রাত আনুমানিক ৪টার দিকে অভিযুক্ত জালাল শিকদারকে আটকে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে গিয়ে জানা যায়, বাড়ির লোকজনকে ফাঁকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই পালিয়ে গেছে।”

​পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় মামলা দায়েরের জন্য শনিবার বিকেল পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কেউ যোগাযোগ করেনি। লিখিত অভিযোগ বা মামলা প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com