1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৫৬|
শিরোনামঃ
বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ! মহিপুরকে প্রশাসনিক উপজেলা করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪৮ বার পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিনকে সহ-সভাপতি পদে মনোনীত করায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে বরিশাল দক্ষিণ জেলা যুবদল।

বৃহস্পতিবার (৪ জুন) বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দিন হাওলাদার (সাবু) স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিনকে সহ-সভাপতি পদে দায়িত্ব প্রদান করায় বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এ উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন (এমপি)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিনের নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বার্তাটি প্রেরণ করেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দিন হাওলাদার (সাবু)।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com