1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২৩|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

কুয়াকাটায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: শ্রমিকদল নেতা জাকিরসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক জেল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৫৭ বার পড়েছেন

বিশেষ প্রতিবেদক
পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা-তে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জোরালো অভিযানে পৌর শ্রমিকদলের এক নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক আসামিকে কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (৫ এপ্রিল) রাতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে আটক হন জাকির (৪৪) ও দুলাল (৪০)।

অভিযান চলাকালে জাকিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ-সভাপতি হিসেবে পরিচিত। অপরদিকে দুলালের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকিরকে মাদক বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাভোগ করতে হবে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কুয়াকাটাকে নিরাপদ ও পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। পর্যটন নগরীর ভাবমূর্তি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com