1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:০৩|
শিরোনামঃ
বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সীর জামিন নামঞ্জুর, আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ স্বামী-স্ত্রী পরিচয়ে প্রতারণা, চোরাই মালামালের সিন্ডিকেটের অভিযোগ—বরিশালে খাইরুলকে ঘিরে চাঞ্চল্য বরিশালের বিএনপি নেত্রীর বিরুদ্ধে ঢাকায় মন্ত্রীর বাসায় জাদুশিল্পীকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে অভিযোগ সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত বাবুগঞ্জে রহমতপুর আল জিহাদ জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল। বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা—‘হামলার অভিযোগ’ বনাম ‘চাল চুরির প্রতিবাদ’, পাল্টাপাল্টি দাবি কালকিনিতে দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, একটিকে জরিমানা ও একটিকে বন্ধ বাকেরগঞ্জে ধানক্ষেতে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ: ধারালো অস্ত্রের হামলায় স্বামী-স্ত্রী আহত, থানার নিষ্ক্রিয়তার অভিযোগ চট্টগ্রামে অনুসন্ধানী সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলা! বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

আড়িয়াল খাঁ নদের তলদেশ থেকে বিশালাকৃতির নোঙর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়েছেন

বরিশালের আড়িয়াল খাঁ নদের তলদেশ থেকে বিশালাকৃতির একটি নোঙর উদ্ধার করা হয়েছে। নোঙরটি কীভাবে এখানে এল, তা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। স্থানীয় এক জেলে নদে মাছ ধরার জন্য জাল ফেলার পর প্রথম এই নোঙরের খোঁজ পান।

গতকাল বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের জেলেরা দুই দিনের প্রচেষ্টায় ডুবুরিদের সহায়তায় নদের তলদেশ থেকে নোঙরটি ডাঙায় তুলতে সক্ষম হন।

হবিনগর গ্রামের স্থানীয় জেলে জসিম উদ্দিন জানান, গত সোমবার দুপুরে তিনি পাঙাশ মাছ ধরার জন্য নদে জাল ফেলেছিলেন। কিছুক্ষণ পর জালটি কোনো কিছুর সঙ্গে আটকে যায়। অনেক চেষ্টা করেও জাল তুলতে পারেননি। তিনি বলেন, ‘প্রথম মনে অইছেলে, কোনো গাছের গুঁড়ির লগে জালে প্যাঁচ লাগছে। অনেক সোময় ধইর‌্যা চেষ্টা করনের পর দেহি, বিষয়টা অন্য রহম কিছু।’

পরে জসিম উদ্দিন বিষয়টি অন্য জেলেদের জানান। এরপর গত মঙ্গলবার থেকে স্থানীয় জেলেরা ডুবুরি ডেকে এনে নদে নামেন। মাটি ও পলি সরাতে সরাতে ধীরে ধীরে দেখা মেলে লোহার তৈরি বিশাল এক নোঙরের। ৫০ থেকে ৬০ জন মানুষ একসঙ্গে দুই দিন ধরে কাজ করে গতকাল দুপুরে নোঙরটি নদ থেকে তোলেন। নোঙরটির সঙ্গে লোহার মোটা শিকলও পাওয়া গেছে।

স্থানীয় লোকজনের ধারণা, নোঙরটি অনেক পুরোনো। ব্রিটিশ বা পাকিস্তান আমলে এখানে বড় জাহাজ আসত। তখন হয়তো তেমন কোনো জাহাজ থেকে নোঙরটি নদে পড়ে গিয়েছিল। লম্বায় প্রায় সাত ফুট এই নোঙরের ওজন এখনো জানা যায়নি, তবে স্থানীয় লোকজন অনুমান করছেন, এটির ওজন দেড় থেকে দুই টনের কম নয়।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘বস্তুটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচ্য। আমরা বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানিয়েছি। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করব। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় প্রবীণ জেলে জামাল পঞ্চায়েত বলেন, তিনি ছোটবেলা থেকে এই নদে এমন কোনো বড় জাহাজ বা কার্গো আসতে দেখেননি। এত বড় নোঙর কীভাবে এল, এটাই এখন সবার প্রশ্ন।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁরা এখনো কিছু জানেন না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com