1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৫৯|
শিরোনামঃ
বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি! বাবুগঞ্জের সুগন্ধা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল গৌরনদীতে এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড, জরিমানা ও সিআইডি সহায়তায় ডিভিআর জব্দ বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ

স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

​বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রদত্ত সরকারি টিফিনের রুটির ভেতর ব্লেড পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে কোনো দুর্ঘটনা ছাড়া প্রথম শ্রেণীর এক ছাত্রী রক্ষা পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
​ঘটনাটি ঘটে উপজেলার কাসেমাবাদের হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

​স্থানীয় সূত্র ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত টিফিন কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীদের মাঝে রুটি বিতরণ করা হয়। ১ম শ্রেণীর এক ছাত্রী টিফিন খাওয়ার জন্য রুটিটি ছেঁড়ার সময় ভেতরে ধারালো ব্লেডটি দেখতে পায়। শিশুটির তৎপরতার কারণে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং আল্লাহর রহমতে সে পুরোপুরি সুস্থ ও অক্ষত রয়েছে।

​ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য বরাদ্দকৃত খাদ্যে কিভাবে এমন মারাত্মক ঝুঁকিপূর্ণ বস্তু সরবরাহ করা হলো—তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অভিভাবকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, “শিশুদের খাবারের মান ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। কাসেমাবাদ ও গৌরনদীর কোমলমতি শিশুদের জীবন নিয়ে এ ধরনের ছিনিমিনি খেলার পেছনে যারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

​এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও স্থানীয় সচেতন মহল প্রশাসনকে দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ী খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com