1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:৪৫|
শিরোনামঃ
বাবুগঞ্জে বিএনপির ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে মাদকসহ পাঁচজন গ্রেপ্তার মির্জাগঞ্জে বাজেট ঘিরে বিএনপির বড় সমাবেশ: আলতাফ হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় নেতাকর্মীদের প্রাণবন্ত মতবিনিময় জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান, পরিদর্শন অব্যাহত বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ গৌরনদীর বাটাজোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ আদালতে নির্দোষ প্রমাণের ৫ বছর পরেও এসআই মহিউদ্দিন মাহির বিরুদ্ধে অপ-প্রচার! বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত এইচএসসিতে বরিশালের শিক্ষাবোর্ড চেয়ারম্যানের তৎপরতায় সন্তষ্ট অভিভাবকরা!

বাবুগঞ্জে বিএনপির ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

বাবুগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেল ৫টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুনচর এলাকায় উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com