1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন

থানায় যাবার পথে বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৩৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সরকারি বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বি আব্দুল্লাহ (গণিত বিভাগ)-এর ওপর কলেজ-সংলগ্ন নগরীর নতুন বাজার এলাকায় পৌঁছা মাত্রই অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সহপাঠীরা স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় আহতকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত রাব্বী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সন্ধ্যায় সরকারি বিএম কলেজের কিছুসংখ্যক শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতৃবৃন্দ বরিশাল কোতোয়ালি মডেল থানার উদ্দেশ্যে কলেজ থেকে রওনা হলে, নতুনবাজার এলাকায় পৌঁছালেই তাদের ওপরও অতর্কিত হামলা চালায় ওই দুর্বৃত্তরা। পরবর্তী হামলার সময় পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন।

পরবর্তীতে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অতিরিক্ত পুলিশ সুপার অলক শর্মা উপস্থিত ছিলেন। তাদের সামনেই সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতৃবৃন্দ পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সরকারি বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাই। এই ঘটনার পেছনে যদি কোনো স্বার্থান্বেষী মহল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা থেকে থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। কোনো অপরাধী যেন আইনের আওতার বাইরে থাকতে না পারে— এটাই আমাদের প্রত্যাশা।”

বিএম কলেজের একাধিক শিক্ষার্থী ও ছাত্রদলের নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com