1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:২৯|
শিরোনামঃ
জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান, পরিদর্শন অব্যাহত বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ গৌরনদীর বাটাজোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ আদালতে নির্দোষ প্রমাণের ৫ বছর পরেও এসআই মহিউদ্দিন মাহির বিরুদ্ধে অপ-প্রচার! বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত এইচএসসিতে বরিশালের শিক্ষাবোর্ড চেয়ারম্যানের তৎপরতায় সন্তষ্ট অভিভাবকরা! বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ২ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন, তিন শিফটে দায়িত্ব পালন শুরু শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বীরমোহন উচ্চ বিদ্যালয় যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিচার দাবি, তদন্তে তিন সদস্যের কমিটি

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশালের নদীভাঙন সমস্যা স্থায়ীভাবে নিরসনে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, বরিশালের নদীভাঙন একটি দীর্ঘদিনের সমস্যা। প্রতিবছর নদীগর্ভে বিলীন হচ্ছে অসংখ্য বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তিনি নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী বাঁধ নির্মাণসহ টেকসই প্রকল্প বাস্তবায়নে সরকারের জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, চন্দ্রমোহন, চরমোনাই ও শায়েস্তাবাদ ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত মানুষ ছাড়াও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাঢ়ী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ইসরাইল পণ্ডিত, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন, জাগুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন,
জাগুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হাফিজুর রহমান বাচ্চু, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা হেমায়েত খান, মো: আলী হাওলাদার (৪ নং ওয়ার্ড,স্বেচ্ছাসেবক দল), ফিরোজ খান (স্বেচ্ছাসেবক দল) ইউনিয়ন শ্রমিকদের সাবেক সহ সভাপতি শানু সিকদার, বরিশাল মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান আলমগীর, মহানগর যুবদল নেতা মো. মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, নগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন এবং চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রদল নেতা নাইমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সদস্য সচিব ইলিয়াছ আহমাদ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com