1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার
অনুসন্ধানধর্মী জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আহমেদ বায়েজিদ। তিনি বর্তমানে বরিশালের আঞ্চলিক দৈনিক আমাদের বরিশাল-এর যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২ জুলাই, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে স্টাফ করেসপন্ডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। জানা গেছে, আহমেদ বায়েজিদ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অ্যাড. এস. এম. রফিকুল ইসলাম সম্পাদিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দৈনিক সত্য সংবাদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক বাংলার বনে, দৈনিক আলোকিত বরিশাল এবং দৈনিক দেশ জনপদ-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের রানিরহাট গ্রামের বাসিন্দা আহমেদ বায়েজিদ শিক্ষাজীবনে বরিশাল নগরীর চৈতন্য মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল সিটি কলেজ থেকে এইচএসসি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল থেকে স্নাতক (অনার্স) সম্পন্ন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। তার নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে সহকর্মীরা আশা প্রকাশ করেছেন। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদি হাসান বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আমরা সবসময় আপসহীন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি, অনিয়ম ও জনভোগান্তির বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরাই আমাদের অঙ্গীকার। আহমেদ বায়েজিদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। তিনি নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং পত্রিকার সুনাম অক্ষুন্ন রেখে সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা।”

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com