1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীর্তনখোলায় রাতভর ইলিশ শিকার! দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন পাওনা টাকা চাইতেই গুলি! প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ ঠিকাদারের, অভিযুক্তের পলায়ন নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ

দোকানে চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে কচুরিপানার নিচে সাড়ে তিন ঘণ্টা লুকিয়েও রক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় দোকানে চুরির চেষ্টা করে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালের কচুরিপানার নিচে আত্মগোপন করেছিলেন সুজন হাওলাদার (৩২)। প্রায় সাড়ে তিন ঘণ্টা পানিতে নাক জাগিয়ে লুকিয়ে থাকার পরও শেষ পর্যন্ত গ্রামবাসীর হাতে ধরা পড়েন তিনি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা খালের কচুরিপানার ভেতর থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। সুজন পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা সজিব হাওলাদার জানান, পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা করছিলেন সুজন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে তিনি পাশের একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে পড়েন। গ্রামবাসী খালের চারপাশে অবস্থান নিয়ে তল্লাশি চালিয়ে দীর্ঘ সময় পর তাকে খুঁজে বের করেন।

দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে মানবিক বিবেচনায় স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বড় ভাইয়ের জিম্মায় রাখা হয়।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, দীর্ঘ সময় পানিতে থাকায় সুজন অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার পর তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি সুস্থ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com