1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:০৯|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

সাবেক প্রেমিকাকে অপহরণ করে ধর্ষণ : বরিশালে গ্রেফতার ২, পালাতক টিকটকার মারিয়া

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৪০ বার পড়েছেন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলস গ্রামে সাবেক প্রেমিকাকে জোরপূর্বক তুলে এনে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে টিকটকার মারিয়া আক্তার নামের এক তরুণী এখনও পলাতক রয়েছেন।

ভুক্তভোগী মরিয়ম আক্তার নিশী (২৬) অভিযোগ করে জানান, লাকুটিয়া এলাকার ফারুকুল ইসলামের ছেলে অন্তু (৩০) এর সঙ্গে তার অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে কিছুদিন পর তিনি জানতে পারেন, অন্তু মাদকাসক্ত ও চরিত্রহীন। এরপর সম্পর্ক ছিন্ন করলে অন্তু বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়।

যোগাযোগে ব্যর্থ হয়ে অন্তু আলোচিত টিকটকার মারিয়া আক্তারকে ব্যবহার করে নিশীর সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন করে। পরে মারিয়া নিশীর সঙ্গে বন্ধুত্ব তৈরি করে এবং ৪ নভেম্বর ‘অনুষ্ঠানে যাওয়ার কথা বলে’ উজিরপুরের তার বাড়ি থেকে নিশীকে বের করে আনে।

নিশী বাড়ি থেকে বের হওয়ার পর অন্তু, মারিয়া ও অন্তুর বন্ধু হৃদয় মিলে তাকে জোরপূর্বক বরিশালের বিমানবন্দর থানার কাশিপুর ইউনিয়নের কলস গ্রামের রিদয়ের বাসায় নিয়ে যায়। সেখানে মারধর করে, জোর করে মাদক সেবন করিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়।

৫ নভেম্বর দুপুরে সুযোগ পেয়ে মরিয়ম আক্তার নিশী পালিয়ে বিমানবন্দর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে (মামলা নং: ০৯/০৫ নভেম্বর ২৫)। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুলিশ অন্তু ও হৃদয়কে গ্রেফতার করেছে, পলাতক মারিয়া আক্তারকে ধরতে অভিযান চলছে।”

ভিকটিমের এক আত্মীয় তুষার জানান, “অন্তুর আগেও বিয়ে হয়েছিল। স্ত্রী ও সন্তান থাকলেও বিচ্ছেদ হয়। সেই সুযোগে মাদকাসক্ত অন্তু নতুন করে নিশীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। নিশীর কাছে থাকা গোপন ভিডিও পুনরুদ্ধারের জন্যই পুরো অপহরণ ও ধর্ষণের ঘটনা সাজানো হয়।”

অপরদিকে হৃদয়ের মা জেসমিন বেগম দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং তার ছেলে নির্দোষ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর ভিকটিমকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেলে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য। পাশাপাশি আসামিদের ডিএনএ পরীক্ষা করার প্রক্রিয়া চলছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,

> “আসামিদের কোনো প্রভাবশালী মহল দিয়ে ছাড়ানোর সুযোগ দেওয়া হবে না। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আদালতে আসামিদের চালান দেওয়া হবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com