1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক! মাত্র ১৫ দিনের দায়িত্ব, ‘লাখ লাখ টাকা’ আয়ের অভিযোগ! এসআই বশিরকে ঘিরে অপপ্রচারের অভিযোগ বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলায় নবজাতকদের হাতে ফলদ ও ভেষজ গাছের চারা তুলে দিয়ে ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। “আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে নবজাতকের জন্মের স্মৃতি হিসেবে এসব চারা উপহার দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কালকিনি পৌরসভার অর্থায়নে উপজেলার বিভিন্ন ক্লিনিকে গিয়ে নবজাতক ও তাদের মা-বাবার হাতে চারা গাছ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কিশোর কুমার দাশ।

এ সময় ইউএনও কিশোর কুমার দাশ বলেন, “শিশুরা যেমন পরম স্নেহে বড় হয়, একটি চারা গাছও ঠিক সেভাবেই যত্নে ডালপালা মেলে। নবজাতকের সঙ্গে এই গাছের চারাটিও বড় হয়ে উঠবে এবং ভবিষ্যতে তাকে ছায়া ও ফল দেবে। নতুন সবুজ প্রাণ সৃষ্টির মাধ্যমে জলবায়ু সুরক্ষায় আগামী প্রজন্মকে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”

চারা বিতরণকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইদুল বাশার, কালকিনি খিদমা হাসপাতালের পরিচালক আনিস মোল্লা, যুবদল নেতা মুভিন এবং কালকিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

নবজাতকদের স্বজনরা উপজেলা প্রশাসনের এ মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শিশুর জন্মের সঙ্গে একটি গাছের চারা উপহার দেওয়ার উদ্যোগটি যেমন স্মরণীয়, তেমনি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com