সর্বসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সম্পূর্ণ বিনামূল্যে ৩ দিন দিন ব্যাপী বিশাল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার এ সম্পূর্ণ বিনামূল্যে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে। উই ক্যান চেঞ্জ সার্বিক তত্ত্বাবধানে উই ক্যান চেঞ্জ এর চেয়ারম্যান অধ্যাপক ডা.এস.এম খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
শুরুতে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ঝালকাঠি সরকারি সদর হাসপাতাল আমন্ত্রণে শিশুদের ডে-কেয়ার অপারেশন কার্যক্রম শুরু হবে। অপারেশন পরিচ্ছন্ন করবেন প্রফেসর চিকিৎসক এস এম খালেদ মাহমুদ শাকিল। পরের দিন শুক্রবার দিনব্যাপী সরকারি মহিলা কলেজে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এই দিন বিশেষজ্ঞ সহয়তায় স্বাস্থ্য সেবা, ফ্রি ব্লাড টেস্ট, ডায়াবেটিস টেস্ট,ব্লাড প্রেসার পরিমাপ করা হবে। একই সাথে মায়েদের বিশেষজ্ঞ চিকিৎসকদ দ্বারা পুষ্টি পরামর্শ প্রদান করবে। পাশাপাশি প্রি মেডিসিন প্রদান করা হবে। এছাড়াও ৪ জুলাই অধ্যাপক প্রফেসর চিকিৎসক এসএম খালেদ মাহমুদ শাকিলের নেতৃত্বে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল এর সহযোগিতা শরৎচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করবে।
উল্লেখ্য প্রতিমাসে উই ক্যান চেঞ্জ এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিমাসে এ স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।