1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৫৮|
শিরোনামঃ
‘হানি ট্র্যাপ’ চক্রের ফাঁদে আইনজীবী! ছবি এডিট করে মানহানির অভিযোগ, ৩ লাখ টাকা চাঁদা দাবি ; সাইবার আইনে মামলা; এফ আই আর এর নির্দেশ  নবনিযুক্ত বিএমপি কমিশনারের কড়া বার্তা: মাদক-জুয়া-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা জুলাই সনদ বাস্তবায়নে মাঠে নামছে যুবদল বরিশালে জেলা যুবদল দক্ষিণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বরিশালে ৫ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৫৪ হাজার না ফেরার দেশে কবির আল হুমায়ুন — সাংবাদিক একরামের বড় ভাইয়ের মৃত্যুতে কাশিপুরে শোকের ছায়া বরিশালে হাতেম আলী কলেজের সামনে সড়ক-ফুটপাত দখল: জনদুর্ভোগ চরমে “বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় মাদ্রাসা থেকে বেরিয়ে আর ফেরেনি আতিমুল” — সন্তান হারিয়ে দিশেহারা পরিবার; থানায় সাধারণ ডায়েরি তিন মাসেও মেলেনি বিচার: বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নিহত, আহত মাকে হুমকির অভিযোগ উচ্চ বেতনের চাকরির ফাঁদে তরুণী শ্রমিকদের দেহব্যবসায় বাধ্য! বরিশালে হোটেল মালিকসহ আটক ৪ টিউবওয়েলের মালামাল আটকানোর ভয় দেখিয়ে ‘চাঁদাবাজি’! বিসিসির কর্মকর্তা-স্টাফসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

জুলাই সনদ বাস্তবায়নে মাঠে নামছে যুবদল বরিশালে জেলা যুবদল দক্ষিণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই সনদ বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বরিশাল জেলা যুবদল দক্ষিণের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যুবসমাজকে আরও সক্রিয় করতে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানো হবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সভায় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আগামী দিনের কর্মসূচি সফল করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও মাঠপর্যায়ে কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com