1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

টিউবওয়েলের মালামাল আটকানোর ভয় দেখিয়ে ‘চাঁদাবাজি’! বিসিসির কর্মকর্তা-স্টাফসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৩৬ বার পড়েছেন

বরিশাল নগরীর কাঠপট্টি রোড এলাকার ৯নং ওয়ার্ডে টিউবওয়েল স্থাপনের মালামাল আটকানোর ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-স্টাফসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় নতুন প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ খোকন আকন।

রোববার (১০ মে) সকালে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর দায়ের করা অভিযোগে খোকন আকন উল্লেখ করেন, গত ৭ মে বিকেল ৬টার দিকে তিনি ৯নং ওয়ার্ডের কাটপট্টি রোড এলাকায় একটি টিউবওয়েল স্থাপন করতে যান। এসময় বাড়ির মালিক সিটি কর্পোরেশনের অনুমতি না থাকায় টিউবওয়েল বসাতে অনীহা প্রকাশ করেন।

অভিযোগে বলা হয়, সেখান থেকে চলে আসার পথে কর্পোরেশনের কথা বলে অভিযুক্ত ইয়াসির আরাফাত, মোঃ জিহাদ ও মোঃ জাহিদ তার কাছ থেকে টাকা দাবি করেন। প্রথমে প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে এক লাখ টাকা দাবি করা হয় এবং টিউবওয়েলের মালামাল আটক করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে অভিযুক্তরা ইয়াসির আরাফাতের নামে ৫০ হাজার টাকা, মোঃ জিহাদের নামে ৫০০ টাকা এবং মোঃ জাহিদের নামে ১ হাজার টাকা গ্রহণ করেন। সব মিলিয়ে ৫১ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

খোকন আকন আরও অভিযোগ করেন, বিষয়টি তার পিতাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে বিসিসির স্টাফদের কাছে টাকার বিষয়ে জানতে চান। এসময় তার পিতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অভিযুক্তরা স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী খোকন আকন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইয়াসির আরাফাত বলেন, “অভিযোগের বিষয়টি আমি শুনেছি। প্রশাসক মহোদয় বর্তমানে বরিশালে নেই। তদন্তে যদি আমার অন্যায় পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে, আমি তা মেনে নেব।”

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com