1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

ঘুষ নিয়ে ‘ভুয়া’ তদন্ত রিপোর্ট দাখিলের অভিযোগ! বন্দর থানার এসআই জলিলের বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেলে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৫৩ বার পড়েছেন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার এসআই আবদুল জলিলের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মামলার সঠিক তদন্ত না করা এবং আদালতে ‘ভুয়া’ তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইজিপি কমপ্লেইন সেল ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক জেলে পরিবার।

মঙ্গলবার (১২ মে) ডাক ও ই-মেইলের মাধ্যমে অভিযোগ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী বেলাল হাং।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন একই থানায় দায়িত্ব পালন করায় এসআই আবদুল জলিল বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। জুয়া আসর পরিচালনায় সহায়তা, অবৈধ রেণুপোনা পাচারসহ নানা অভিযোগেও তার নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী বেলাল হাং অভিযোগে উল্লেখ করেন, তিনি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তার বাবা মোতালেব হাং ২০২৪ সালে মারা যাওয়ার পর পরিবারের বসবাসরত সরকারি খাস জমি দখল নিয়ে বিরোধ শুরু হয়। অভিযোগ অনুযায়ী, বড় বোন মিনারা ও তার স্বামী নয়ন ভুয়া স্ট্যাম্পের মাধ্যমে বসতঘর দখল করে প্রতিবন্ধী বোন ও ভাইকে ঘর থেকে বের করে দেয়।

পরবর্তীতে ইউনিয়ন পরিষদে সালিশে মিনারাকে ২ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কয়েক মাস পরে ওই টাকা নিয়ে গেলে মিনারা, নয়ন ও তাদের সহযোগীরা বেলালকে মারধর করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা (নং-১৮/২০২৬) দায়ের করেন।

বেলালের অভিযোগ, মামলাটি তদন্তে গেলে এসআই আবদুল জলিল প্রথমে তার কাছ থেকে মামলার খরচের কথা বলে টাকা নেন। পরে অভিযুক্ত পক্ষের কাছ থেকে আরও ৪০ হাজার টাকা ঘুষ নিয়ে প্রকৃত তদন্ত ছাড়াই আদালতে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

তিনি দাবি করেন, মামলার সাক্ষীদের কারো সঙ্গে তদন্ত কর্মকর্তা কথা বলেননি। বরং সাক্ষীদের ‘ভুয়া জবানবন্দি’ আদালতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে তার কাছে কল রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী বেলাল সাংবাদিকদের বলেন,
“এসআই জলিলকে ফোনে তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি থানায় এসে সরাসরি কথা বলতে বলেন। তিনি দীর্ঘ ৮ বছর ধরে বন্দর থানায় চাকরি করছেন। একজন পুলিশ কর্মকর্তা হয়ে ঘুষ নিয়ে মিথ্যা প্রতিবেদন দেওয়া আইন ও দায়িত্বের পরিপন্থী।”

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই আবদুল জলিল বলেন, “থানায় এসে দেখা করে কথা বলতে হবে। তদন্তে কিছু ভুল হয়েছে।” এছাড়া ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার কথাও তিনি বলেছেন বলে দাবি করেন অভিযোগকারী।

অনুসন্ধানে আরও জানা যায়, ভুক্তভোগীর মামলার একাধিক সাক্ষী জানিয়েছেন, তদন্ত কর্মকর্তা তাদের কারো সঙ্গে ফোনে বা সরাসরি যোগাযোগ করেননি। অথচ আদালতে তাদের নামে জবানবন্দি দাখিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চন্দ্রমোহন ইউনিয়ন এলাকায় প্রশাসনের দায়িত্বে অবহেলা ও ঘুষ বাণিজ্য নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com