ঢাকামুখী নয়, এবার বরিশালেই ACL সার্জারি — রাহাত আনোয়ার হাসপাতালে আধুনিক চিকিৎসায় হাঁটুর জটিল অপারেশনে সাফল্য
✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
প্রকাশিত সময়
সোমবার, ১১ মে, ২০২৬
২০১
বার পড়েছেন
বরিশালের চিকিৎসা সেবায় যুক্ত হলো এক নতুন ইতিহাস। সম্পূর্ণ প্রথমবারের মতো, হাঁটু না কেটে Arthroscopic পদ্ধতিতে ACL (Anterior Cruciate Ligament) ইনজুরি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে। এই যুগান্তকারী অপারেশন পরিচালনা করেন বরিশালের কৃতি অর্থোপেডিক ও আর্থ্রোস্কোপিক সার্জন ডা. মো. রিয়াজ মৃধা।
সফল অস্ত্রোপচারের পর অর্থোপেডিক ও আর্থ্রোস্কোপিক সার্জন ডা. রিয়াজ মৃধা বলেন,
“বরিশালের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আগে ACL সার্জারির জন্য রোগীদের ঢাকায় গিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হতো। এখন বরিশালেই আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করে তুলনামূলক কম খরচে এই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। রোগীরা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
তিনি আরও জানান, “আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে হাঁটু না কেটে অপারেশন করায় রোগীর ব্যথা ও ইনফেকশনের ঝুঁকি কম থাকে। একই সঙ্গে রক্তপাতও কম হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই রোগী হাঁটাচলা শুরু করতে পারেন।”
বরিশালে চিকিৎসা খাতে যুক্ত হলো নতুন এক মাইলফলক। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশার আলো হয়ে -এ প্রথমবারের মতো অত্যাধুনিক Arthroscopic প্রযুক্তিতে সফলভাবে সম্পন্ন হয়েছে হাঁটুর ACL (Anterior Cruciate Ligament) ইনজুরির জটিল অস্ত্রোপচার। ফলে উন্নত চিকিৎসার জন্য রোগীদের আর ঢাকামুখী হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ACL ইনজুরি সাধারণত ক্রীড়াবিদ, অ্যাথলেটসহ বিভিন্ন বয়সী মানুষের হাঁটুর গুরুতর সমস্যার অন্যতম কারণ। এতদিন এই ধরনের জটিল সার্জারির জন্য রোগীদের রাজধানী ঢাকায় গিয়ে দীর্ঘ সময়, বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হতো। তবে এখন বরিশালেই আন্তর্জাতিক মানের Arthroscopic মেশিনের সহায়তায় হাঁটু না কেটে, ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে এই অপারেশন করা সম্ভব হচ্ছে।
আধুনিক ACL সার্জারির সুবিধা
হাঁটু না কেটে Keyhole Surgery পদ্ধতিতে অপারেশন
রক্তপাত ও ব্যথা কম
ইনফেকশনের ঝুঁকি কম
দ্রুত সুস্থতা ও স্বাভাবিক চলাফেরা
হাসপাতালে কম সময় অবস্থান
ঢাকার তুলনায় চিকিৎসা ব্যয় অনেক কম
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দক্ষিণাঞ্চলের মানুষকে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা দিতে ভবিষ্যতেও নতুন প্রযুক্তিনির্ভর চিকিৎসা কার্যক্রম চালু করা হবে। এতে রোগীদের সময়, খরচ ও ভোগান্তি কমবে।
অস্ত্রোপচারের পর এক রোগী বলেন,
“আমি ভাবতেই পারিনি বরিশালে এত আধুনিক চিকিৎসা পাওয়া সম্ভব। অপারেশনের পর ব্যথা অনেক কম এবং চিকিৎসকদের আন্তরিক সেবায় আমি খুবই সন্তুষ্ট।”
চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, এই সফল অস্ত্রোপচার শুধু একটি চিকিৎসা সাফল্য নয়, বরং বরিশালের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির নতুন অধ্যায়ের সূচনা। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটি হতে পারে উন্নত, নিরাপদ ও সাশ্রয়ী চিকিৎসার নতুন ঠিকানা।