1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

জোরপূর্বক সালিসের চেষ্টা ; বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জের নামে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩১২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীকে কথা না শুনলে গ্রেফতারের হুমকি দিয়েছেন বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ। এমন অভিযোগ উল্লেখ করে বরিশাল মেট্রপলিটন পুলিশ কমিশনারের কাছে ১১ মে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন।

অভিযোগপত্রে অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, আমি বরিশাল জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। কাউনিয়া ব্রাঞ্চ রোডে আমার বাসায় রাস্তার নিম্নাংশে পয়োনিস্কাশনের কাজ চলছিল। কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোন কারন দর্শানো ছাড়াই কাজ বন্ধ করার নির্দেশ দেন। এ বিষয়ে মামলা চলমান আছে এবং কোন স্থিতাবস্থা জারী নেই মর্মে জানালেও তিনি তা আমলে নেননি।

আদালতের নির্দেশনা অনুযায়ী পানিনিস্কাশনের কাজে কোন বাঁধা নেই। আদালতের এসব বিষয়ে তিনি তোয়াক্কা না করে উল্টো কাজ বন্ধ না করলে আমাকে গ্রেফতার করার হুমকি দেন। ওসি যে কোন ভাবে প্রভাবিত হয়ে এমন এক পাক্ষিক কাজ করছেন এবং সে কারনেই অশোভন আচরণ করেছেন। তাছাড়া মামলার বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি জোরপূর্বক সালিসে বসার চাপ দিচ্ছেন। আমি তার বিহীত ব্যবস্থা চেয়ে পুলিশ কমিশনার মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, আমি দুই পক্ষকে মঙ্গলবারের মধ্যে বসে সমাধান করতে বলেছি। সে পর্যন্ত কাজ বন্ধ করা হয়েছে। আইনজীবীকে গ্রেফতারের হুমকির বিষয়টি অস্বীকার করেন ওসি সনজিত।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com