1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

বরিশালের আলোচিত কলেজ ছাত্রী সানজিদা কবির আনিতাকে প্রেমের ফাঁদে ডেকে নির্মম হত্যা: ১৪ দিন পর র‍্যাবের জালে ‘হিমু’

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৩৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার :

বরিশালে আলোচিত কলেজছাত্রী সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাসায় ডেকে নিয়ে তরুণীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইসলাদী টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‍্যাব জানায়, নিহত সানজিদা কবির আনিতা (২১)-এর সঙ্গে হিমুর প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, আনিতা অভিযুক্ত হিমুর বাসায় মৃত অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নগরীর বগুড়া রোড এলাকার রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলার একটি কক্ষ থেকে আনিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত হিমু আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে র‍্যাব-৮ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৮, বরিশালের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, “চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল অভিযুক্তকে আইনের আওতায় আনতে র‍্যাব নিরলসভাবে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।”

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com