1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী ‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের

নবনিযুক্ত বিএমপি কমিশনারের কড়া বার্তা: মাদক-জুয়া-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২১৯ বার পড়েছেন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার এর সঙ্গে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক পেশাদারিত্ব ও পারস্পরিক নির্ভরশীলতার। অপরাধ দমন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রো-অ্যাকটিভ পুলিশিংয়ের মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ প্রয়োজন। একইসঙ্গে বরিশালকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা নগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) , উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) , উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) , উপ-পুলিশ কমিশনার (উত্তর) , উপ-পুলিশ কমিশনার (ডিবি) সহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com