1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:১৭|
শিরোনামঃ
“বরিশালের পরিচ্ছন্নতায় মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান — প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে প্রকাশ্যে ধন্যবাদ” বরিশালে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম বরিশাল নগরী রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগীকে আটক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বরিশালের তসলিম উদ্দিন, কেআইবিতে যুবদল নেতাদের ঢল বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ!

বরিশালে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

১০ মে ২০২৬, রবিবার বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা কিংবা নবায়ন না করায় ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে নগরীর বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ও কিছু প্রতিষ্ঠানের কোনো বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নগরীতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বৈধ ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। নিয়ম না মানলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের আহ্বান জানানো হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আদায় নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com