1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

বরিশালে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩৭ বার পড়েছেন

১০ মে ২০২৬, রবিবার বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা কিংবা নবায়ন না করায় ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে নগরীর বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ও কিছু প্রতিষ্ঠানের কোনো বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নগরীতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বৈধ ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। নিয়ম না মানলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের আহ্বান জানানো হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আদায় নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com