1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় ও এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মহানবী (সা.) সত্য, ন্যায়, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার, হিংসা ও বিভেদ দূর করা সম্ভব। বিশেষ করে নতুন প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানতে হবে এবং তা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, সত্য কথা বলা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করাই মহানবী (সা.)-এর শিক্ষা।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, অপসংস্কৃতি ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করতে হবে। তাঁর দেখানো শান্তি, মানবিকতা ও ন্যায়বিচারের পথেই একটি সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর রচনা প্রতিযোগিতা, হামদ, নাত ও কেরাত পরিবেশন শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক তুষার কান্তি রায় এবং রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ফিরোজ আলম গাজী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মারুফ হোসেন, সমাজসেবক মো. সমির হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডের ইউসুফ হোসেন গাজী, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি ওয়ালিদ হোসেন পিন্টুসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com