1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ, জরিমানা ও জব্দ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭২ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সার ও কীটনাশকের দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। জানা যায়, বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার এসএম ট্রেডার্স নামের একটি মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করে বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারের মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলাম তা নিজ দোকানে মজুদ করতেন।

পরে তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরিশাল জেলা শাখার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করেন। অনুসন্ধানে দেখা যায়, আগরপুর বাজারে ওই ব্যবসায়ীর মালিকানাধীন পাঁচটি দোকান ও দুটি গোডাউন রয়েছে, যেখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা হতো।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এনএসআই সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল (আনুমানিক মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা) জব্দ করে।

এসময় অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে নুরুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট ও আলফা চালকদের কাছে বিক্রি করা হয়, যার মূল্য দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার টাকা।

এছাড়া জব্দকৃত ৬০০ লিটার অকটেন স্থানীয় মোটরসাইকেল ও পাম্প চালকদের কাছে ৮৪ হাজার টাকায় বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com