1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী ‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের

শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়েছেন

ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রী:

যশোরে শ্যালিকাকাণ্ডে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফসান জানি নিজের অপকর্ম ঢাকতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)। সংগঠনটি এই মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা হিসেবে অভিহিত করেছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন বলেন, যখনই কোনো প্রভাবশালী ব্যক্তির অপকর্ম সংবাদে আসে, তখনই সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাঁদাবাজির ট্যাগ লাগানো হয়। আমরা ডা. রাফসানের অপকর্মের সুষ্ঠু তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা চাই। অন্যথায় সারাদেশে বিএমএসএফের নেতাকর্মীরা রাজপথে নামবে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ডা. রাফসান জানি যশোর আমলী আদালতে সাংবাদিকের বিরুদ্ধে ৩৮৯/৩৪ ধারায় মামলা করেছেন। তবে মামলার বিবরণ ও বাস্তবতার মধ্যে একাধিক গুরুতর অমিল পাওয়া গেছে। ৮ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত কথিত হুমকি দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে অনেক পরে মামলা করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

মামলায় দাবি করা হয়েছে সাংবাদিকদের প্ররোচনায় শ্যালিকা মামলা করেছেন। অথচ ভুক্তভোগী শ্যালিকা নিজেই সংবাদ সম্মেলন করে দুলাভাই ও বোনের বিচার দাবি করেছেন। ১৭ বছর বয়সী শালিকার দাবি পড়ালেখার সুবাধে তাকে তার বাসায় রেখে এবং বিভিন্ন স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এজাহারে দাবিকৃত অর্থের পরিমাণ একবার ৩০ হাজার এবং অন্য স্থানে ২০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এই অস্বাভাবিক তারতম্য মামলাটিকে প্রশ্নবিদ্ধ করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির
কোনো অডিও, ভিডিও বা লেনদেনের তথ্য ডা. রাফসান আদালতে উপস্থাপন করতে পারেননি। মামলায় অভিযুক্ত সাংবাদিকরা হলেন দৈনিক স্বদেশ বিচিত্রার আসিফ আকবর সেতু, ডিবিসি নিউজের যশোর জেলা প্রতিনিধি সাকিরুল কবীর রিটন, এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীম, নাগরিক ভাবনার মণিরামপুর উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, কলম কথা’র প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তী, যশোর বার্তার মণিরামপুর প্রতিনিধি এসএম তাজাম্মুল, আব্দুল হাই, দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার নুর ইসলাম নাহিদ, সংবাদ দিগন্তের মণিরামপুর উপজেলা প্রতিনিধি তহিদুল ইসলাম ও দৈনিক অভয়নগরের ইসমাইল হোসেন।

সংশ্লিষ্টরা বলছেন, ভুক্তভোগী নারী নিজেই থানায় গিয়ে অভিযোগ করার পর সাংবাদিকরা তা প্রকাশ করেছেন, যা পেশাগত দায়িত্বের অংশ। প্রকৃত ঘটনা আড়াল করতেই সাংবাদিকদের এই হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com