1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন” ;বরিশাল পোর্ট রোডে ‘বিসমিল্লাহ রাইস মিল’ নিয়ে অবৈধ দখলের অভিযোগ, উচ্ছেদের দাবি কলাপাড়ায় ডাবল ডেকার বাস খাদে, আহত ৬ বরিশালের মিডটাউন হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আনোয়ার হোসেন কালকিনিতে নতুন ইউএনও কিশোর কুমার দাসের যোগদান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪

শেবাচিম হাসপাতালে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান চালালেন পরিচালক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪৩ বার পড়েছেন

প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

আজ শনিবার সকাল ১০টায় হাসপাতাল কম্পাউন্ডে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও ইউনিট, মাঠ, রাস্তা, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন পরিচালক।

তিনি বলেন, পূর্বের চেয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পরিচ্ছন্ন আছে। যা এখন দৃশ্যমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১১ মার্চ দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও-বার্তায় পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ দিক নির্দেশনা প্রদান করেছেন। তাঁর নির্দেশনার আলোকে আমরা হাসপাতাল কম্পাউন্ড আরো পরিচ্ছন্ন রাখতে আজ এবং প্রতি সপ্তাহের শনিবার সর্বস্তরের কর্মচারী ও কর্মকর্তাদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালাবো। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক প্রচারণায় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) ডা. আবদুল মুনায়েম সাদ সহ ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

ছবির ক্যাপসনঃ- প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা অনুযায়ী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালালেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

 

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com