1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:২৯|
শিরোনামঃ
গৌরনদীতে এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড, জরিমানা ও সিআইডি সহায়তায় ডিভিআর জব্দ বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ বরিশাল সদর উপজেলা বিএনপি ত্যাগের রাজনীতিতে আস্থার নাম নুরুল আমিন এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি -শায়খে চরমোনাই বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা

শেবাচিমের প্রাক্তন ছাত্রসমিতির ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়েছেন

অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হককে সদস্য-সচিব করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসমিতির ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির সদস্যদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) এর কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা।

গত ১৫ এপ্রিল বুধবার শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের এক সভা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ২০৯ নং রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে নি¤েœাক্তভাবে শো.বা.চি.ম প্রাক্তন ছাত্র সমিতি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্ব গঠিত কমিটির বাকী ১৭ সদস্য মনোনীত হন অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. মো. রফিকুস সালেহীন, ডা. নজরুল ইসলাম সেলিম, ডা. কবিরুজ্জামান,  ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ, অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান তালুকদার, অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, ডা. মো. ফারুক হোসেন, ডা. ফারুক আহমেদ, ডা. মো. মোস্তাহিজুর রহমান, ডা. শিহাব উদ্দীন, ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন ও ডা. মো. সাইদুল ইসলাম।

নবগঠিত কমিটির সদস্যরা ইতোমধ্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) এর কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ড্যাব কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে সংগঠন এর ভবিষ্যৎ কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে গঠনমুলক আলোচনা করেন।

অনুষ্ঠানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল সহ নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন এবং সেই সাথে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত আলোচনা সভায়  উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রিয় কমিটি সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দিপু প্রমুখ।

ছবির ক্যাপশনঃ শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) প্রাক্তন ছাত্রসমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com