1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী ‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের

যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৩৬ বার পড়েছেন

পটুয়াখালীর কুয়াকাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর শহরের আপন ভুবন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উন্নয়নমূলক সংগঠন আভাস-এর আয়োজনে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“Establishing connections with local youth organizations and community groups and forming a youth network” শীর্ষক এ কার্যক্রমটি বাস্তবায়ন করে এ্যাসোসিয়েশন অব ভলান্টারি এ্যাকশনস ফর সোসাইটি (আভাস)। এতে সহযোগিতা করে রেডঅরেঞ্জ এবং অ্যামপ্লিফাই চেইঞ্জ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের প্রোজেক্ট অফিসার ময়ূরী আক্তার টুম্পা। পরে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা নিয়ে আলোচনা করেন আভাসের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন বিপু এবং রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ফরাজী মোঃ ইমরান। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের ফিন্যান্স অফিসার মোঃ সুজন তালুকদার।

সভায় পটুয়াখালী, কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধি এবং মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে যুব নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি কার্যকর যুব নেটওয়ার্ক গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, “আজকের যুবরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।” তারা আরও বলেন, পরিবার থেকেই সচেতনতার যাত্রা শুরু হলে সমাজে বাল্যবিবাহ, জেন্ডার বৈষম্য ও যৌন নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সহজ হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্ল্যাকার্ড, হাতের তৈরি পোস্টার ও বার্তামূলক উপকরণ নিয়ে প্রচারণা চালান। এ সময় যৌন নির্যাতন, বাল্যবিবাহ, জেন্ডার বৈষম্য ও সামাজিক সচেতনতা নিয়ে বিভিন্ন স্লোগান ও প্রচার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com