1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
গৌরনদীতে মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার প্রধান অভিযুক্ত মুন্না খান ঢাকায় গ্রেপ্তার ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য তরুণদের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা বিকাশে বরিশালে ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব মান্তাদের শেষ ঠিকানা ও শিশুদের শিক্ষায় পাশে দাঁড়াল প্রশাসন ; প্রায় এক একর জমিতে হচ্ছে কবরস্থান, শিশুদের জন্য নির্মাণ করা হবে স্কুল; পরিদর্শনে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ রুপাতলীতে অন্যের জমিতে অবৈধ বসতঘর, স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়ে লাপাত্তা বৃদ্ধ আইয়ুব! বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা আদালত শেষে বাসায় ফেরেননি বিচারক! বরিশালে সিনিয়র সিভিল জজ শেখ ফারহানা নাদীম নিখোঁজ, খুঁজছে পুলিশ বরিশালে বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ! উদ্ধারে পুলিশের অভিযান, বাড়ছে উদ্বেগ বন্দর থানার সাফল্য ; বরিশালে ১০ মামলার আসামি রমজানের এক বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে যুবদলের বিক্ষোভ বুধবার

ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বরিশাল বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলীকে জড়িয়ে সম্প্রতি কিছু গণ মাধ্যমে ‘নাশকতার পরিকল্পনা’ ও ‘অনিয়মের’ যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত এবং তথ্যগতভাবে ভুল।

অনুসন্ধানে ও ডিপো সূত্রে জানা গেছে, স্থানীয় এক বিএনপির রাজনৈতিক কর্মীর ব্যক্তিগত ক্ষোভ ও ভুল তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই ছাড়াই এই বিভ্রান্তিকর প্রতিবেদন তৈরি করা হয়েছে।

​১. ‘নাশকতার বৈঠক’ সংক্রান্ত অভিযোগের প্রকৃত সত্য
​প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর রাতে ডিপোর চালক রবিউল ও মেজবাহকে নিয়ে ম্যানেজার জুলফিকার আলী নাশকতার গোপন বৈঠক করেছেন। প্রকৃতপক্ষে, সরকারি পরিবহন সংস্থার একটি ডিপো ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা, বাসের রুট ব্যবস্থাপনা এবং পরিবহন সচল রাখার স্বার্থে ডিপোর কর্মরত চালকদের (রবিউল ও মেজবাহ বিআরটিসির তালিকাভুক্ত চালক) সাথে দাপ্তরিক আলোচনা করা একজন ম্যানেজারের নিয়মিত পেশাগত দায়িত্ব।
​দাপ্তরিক কাজে অধস্তন কর্মচারীদের সাথে কথা বলাকে ‘গোপন বৈঠক’ বা ‘নাশকতার পরিকল্পনা’ হিসেবে আখ্যায়িত করা চরম অপপ্রচার।
​এছাড়া, সন্ধ্যায় ডিপোর মূল ফটক বন্ধ রাখা রাষ্ট্রীয় সম্পদ (সরকারি বাস ও যন্ত্রাংশ) রক্ষার নিয়মিত নিরাপত্তা প্রটোকলের অংশ, কোনো গোপনীয়তার জন্য নয়।

​২. বদলি ও প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাখ্যা
​জনৈক কর্মী ‘হাফিজ’-কে খুলনায় বদলি এবং পটুয়াখালীতে জমি পরিদর্শনে চালক নিয়ে যাওয়ার বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
​বিআরটিসির প্রশাসনিক নিয়ম অনুযায়ী, কর্মীদের বদলি এবং দাপ্তরিক কাজে (যেমন- পটুয়াখালীতে জমি পরিদর্শন) কোন চালক বা স্টাফকে সাথে নেওয়া হবে, তা সম্পূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের নির্দেশনা ও প্রশাসনিক এখতিয়ারভুক্ত বিষয়। এখানে কোনো দলীয় পক্ষপাতিত্বের সুযোগ নেই।
​বরং, এক কর্মীর বদলিজনিত ব্যক্তিগত ক্ষোভ থেকেই মূলত ম্যানেজারের বিরুদ্ধে এই মিথ্যা তথ্যের জোগান দেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

​৩. অবৈধ বাস ও কাউন্টার প্রসঙ্গে অবস্থান
​‘ঢাকা মেট্রো-ব ১২-২৫৩৪’ নম্বরধারী বাসটি বিআরটিসির নয় বলে চিহ্নিত হওয়ার পর কর্তৃপক্ষের পদক্ষেপেই সেটি জব্দ করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয় এবং বাসটি ঢাকায় পাঠানো হয়। যে ঘটনায় প্রশাসন ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে, সেই পুরোনো বিষয়টিকে বর্তমান ম্যানেজারের বিরুদ্ধে নতুন করে জড়ানো উদ্দেশ্যমূলক। পাশাপাশি, ডিপোর আশেপাশের কাউন্টারগুলো বিআরটিসির নীতিমালা ও ইজারা প্রক্রিয়ার আওতায় পরিচালিত হয়, যা ব্যক্তিগতভাবে কোনো ম্যানেজারের একক সিদ্ধান্তে চলে না।

​৪. চাকরিতে নিয়োগ ও ব্যক্তিগত মর্যাদাহানি
​ম্যানেজার জুলফিকার আলী যথাযথ সরকারি নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন উত্তীর্ণ হয়েই বিআরটিসিতে যোগদান করেছেন এবং পেশাগত যোগ্যতায় পদোন্নতি পেয়েছেন।

​ম্যানেজার জুলফিকার আলীর বক্তব্য বরিশাল বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বলেন, “আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী। সরকারের নির্দেশনা ও বিআরটিসির নীতিমালা মেনেই আমি ডিপো পরিচালনা করছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অধস্তন চালকদের সাথে কথা বলাকে কেন্দ্র করে এক ব্যক্তির ভুল তথ্যে আমার বিরুদ্ধে যে কাল্পনিক ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করা করিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। ডিপোর সিসিটিভি ফুটেজ কিংবা যেকোনো দাপ্তরিক তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার এই অপচেষ্টার করা হয়েছে । তাই সাংবাদিক ভাইদের বলব আরও সর্তকতার সহিদ সংবাদ পরিবেশ করতে হবে আপনাদের। আপনারা জাতির বিবেক।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com