1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
গৌরনদীতে মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার প্রধান অভিযুক্ত মুন্না খান ঢাকায় গ্রেপ্তার ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য তরুণদের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা বিকাশে বরিশালে ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব মান্তাদের শেষ ঠিকানা ও শিশুদের শিক্ষায় পাশে দাঁড়াল প্রশাসন ; প্রায় এক একর জমিতে হচ্ছে কবরস্থান, শিশুদের জন্য নির্মাণ করা হবে স্কুল; পরিদর্শনে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ রুপাতলীতে অন্যের জমিতে অবৈধ বসতঘর, স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়ে লাপাত্তা বৃদ্ধ আইয়ুব! বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা আদালত শেষে বাসায় ফেরেননি বিচারক! বরিশালে সিনিয়র সিভিল জজ শেখ ফারহানা নাদীম নিখোঁজ, খুঁজছে পুলিশ বরিশালে বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ! উদ্ধারে পুলিশের অভিযান, বাড়ছে উদ্বেগ বন্দর থানার সাফল্য ; বরিশালে ১০ মামলার আসামি রমজানের এক বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে যুবদলের বিক্ষোভ বুধবার

গৌরনদীতে মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার প্রধান অভিযুক্ত মুন্না খান ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল):

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় আত্মগোপনে থাকা প্রধান অভিযুক্ত মো. মুন্না খানকে (২৪) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি (SRB)। গ্রেপ্তারের পর তাকে বরিশালের গৌরনদী থানায় সোপর্দ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের নুরুজ্জামান বেপারীর পুত্র মানিক বেপারীর ওপর হামলার ঘটনায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই ঘটনার মূল অভিযুক্ত একই ইউনিয়নের বাবুল খানের পুত্র মুন্না খান আত্মগোপনে চলে যান।

​দীর্ঘ ১১ দিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার একটি স্থান থেকে তাকে এসআরবি আটক করে। পরবর্তীতে তাকে ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে বরিশালের গৌরনদী থানার সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স এ এস আই কামালের নেতৃত্বাধীন একটি টিম হাতিরঝিল থানা থেকে অভিযুক্ত মুন্না খানকে নিজেদের হেফাজতে গ্রহণ করেন।

​গৌরনদী থানার পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com