বরিশাল নগরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ভোররাতে পেট্রল ঢেলে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ও জোনাল কার্যালয়ে এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মসজিদ গেটের সামনে পৃথক এই দুটি ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দা ও নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও নাশকতা থেকে রক্ষা পাওয়া গেছে।
পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে চারটার দিকে একদল দুর্বৃত্ত সিঅ্যান্ডবি সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে ভবনের নৈশপ্রহরী চিৎকার শুরু করলে ভবনের মালিক ও আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। উল্লেখ্য, ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
প্রায় একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কেও ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ দল পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেখানেও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে এবং এলাকাবাসীর তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়।
ঘটনার পর গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম জানান, স্থানীয়দের দ্রুত পদক্ষেপে আগুনে ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, নাশকতার এই চেষ্টার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।
এদিকে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন জানান, গ্রামীণ ব্যাংকের ভবনে অগ্নিসংযোগের চেষ্টার বিষয়টি তাদের জানা ছিল না এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট যাওয়ার প্রয়োজন পড়েনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের নেপথ্যে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Miscreants Attempt Arson at Grameen Bank and BM College in Barishal at Dawn; Averted by Locals
Barishal Bureau: A group of miscreants attempted sabotage and arson by pouring petrol at two prominent locations in Barishal city in the early hours of Wednesday. The separate incidents occurred around 4:30 AM on Wednesday (November 18) at the regional and zonal office of Grameen Bank located on C&B Road and in front of the mosque gate of Government Brojomohun (BM) College. However, major damage and sabotage were averted as the fire was quickly brought under control due to the prompt alertness of local residents and the night guard.
According to police, bank authorities, and local sources, around 4:30 AM on Wednesday, a group of miscreants poured petrol on the veranda of the ground floor of the four-story Grameen Bank building on C&B Road and set it on fire. Sensing the matter, the night guard began to shout, prompting the building owner and surrounding people to rush to the spot. Realizing the presence of the public, the miscreants fled the scene, and the fire was extinguished through the collective efforts of the locals. Notably, the ground floor of the building houses the area office of Grameen Bank, while the second and third floors serve as the zonal office, and audit activities are conducted on the fourth floor.
Around the same time, a gang of 7 to 8 people also poured petrol and set fire to the road in front of the mosque gate of Government BM College. There, too, the miscreants quickly scurried away upon noticing the presence of locals, making it possible for the residents to douse the flames.
Following the incident, Grameen Bank’s Barishal Zonal Manager Shafiul Azam stated that due to the prompt steps taken by the locals, there was no damage to the bank. Regarding the matter, Area Manager Md. Sajjad Hossain stated that a General Diary (GD) has been registered at the Kotwali Model Police Station concerning this sabotage attempt.
Meanwhile, Barishal Sadar Fire Service Senior Station Officer Rabiul Al Amin stated that they were unaware of the arson attempt at the Grameen Bank building and that no Fire Service unit was required to visit the scene.
Confirming the truth of the incident, Kotwali Model Police Station Officer-in-Charge (OC) Jahirul Islam said, “Upon receiving the news, the police inspected both locations. CCTV footage from surrounding areas is being collected and analyzed to identify those involved in the arson. The perpetrators will be identified and strict legal action will be taken against them swiftly.”