1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক!

বাবুগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়েছেন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম আঁখি (৩৫)। তিনি ওই এলাকার মো. দেলোয়ার মিরার মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আঁখি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন রাতে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার পর তিনি ঘরে বিশ্রাম নিতে গেলে পরে আর তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ঘরের ভেতর মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন,
> “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা নথিভুক্ত হয়েছে।
স্থানীয়রা জানান, আঁখি শান্ত স্বভাবের নারী ছিলেন, তবে মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন। তার মৃত্যুতে পরিবার এবং আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com