1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৩২|
শিরোনামঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

বাবুগঞ্জে নির্বাচন পরবর্তী বাস্তবতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০১ বার পড়েছেন

মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নির্বাচন পরবর্তী বাস্তবতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় নির্ধারণে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজকে শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG)।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত। বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।
উপজেলা সুজন কমিটির সভাপতি প্রধান শিক্ষক সেলিম রেজার সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন সুজনের সম্পাদক ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস অ্যাম্বাসেডর বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না।
সংলাপে বক্তারা নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, গুজব প্রতিরোধ, তরুণদের ইতিবাচক সম্পৃক্ততা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা একটি গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।

আয়োজকরা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com