বরিশাল নগরীর রুপাতলী এলাকায় হাট সুপারশপে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য নতুন প্লে জোন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর)
আলহাজ্ব মোবারক আলী মোল্লা কমপ্লেক্সের চেয়ারম্যান ডা. আমির ফয়সাল বিন মাহবুব (রাকিব)-এর সহধর্মিণী ডা. জেসমিন আক্তার জেনী প্লে জোনটির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন স্পার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসাইন খান, প্রজেক্ট চিফ নাজমুল ইসলাম, সহকারী প্রজেক্ট পরিচালক জিয়াউর রহমান, জম জম নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, খাবার বাড়ি রেস্তোরাঁর পরিচালক গোলাম মোস্তফা হিমু এবং হুমাহুম রেস্তোরাঁর পরিচালক মির্জা সায়েমুর রহমান বেগসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
ডা. আমির ফয়সাল বিন মাহবুব জানান, শিশুদের বিনোদনের পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশের কথা বিবেচনা করেই এই প্লে জোনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা যাতে কেনাকাটার পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় সময় কাটানোর সুযোগ পান, সেই লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতে নগরবাসীর চাহিদা অনুযায়ী আরও নতুন সেবা ও সুযোগ-সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আলী হায়দার নিজামী।