1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:২৫|
শিরোনামঃ
মির্জাগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে পেটানো সেই সোহাগ গ্রেফতার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার বড় ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবি জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ বরিশালে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএ’র সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত বরিশালে পুলিশ কনস্টেবলের ছেলে আর্ট ইন্টারন্যাশনাল প্রদর্শনীতে বিজয়ী হয়ে ৩ দেশের জন্য সিলেক্ট মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১৫০ টাকা উৎকোচ নলছিটি থানার এএসআই ও কনস্টেবল ক্লোজড পবিত্র হজ্জ পালন শেষে স্বপরিবারে দেশে ফিরলেন দৈনিক বরিশাল মুখপত্রের যুগ্ম সম্পাদক শেখ মুরাদ আহম্মদ একখণ্ড জমি নিয়ে উজিরপুরে বিএনপি নেতা শাহিন বাহিনীর তান্ডব ; মাদ্রাসা শিক্ষককের পরিবারকে লাঞ্চিত ; উজিরপুর জুড়ে রণক্ষেত্র তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার বর্তমান স্বামীর রোষানলে প্রথম স্বামী সোহাগের সংবাদ সম্মেলন

বরিশালে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএ’র সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বরিশাল জেলা পুলিশ লাইন্স রোডে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বরিশাল সার্কেলের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে পুলিশ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব, বিদ্যমান আইন প্রয়োগের কৌশল এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিআরটিএর পরিচালক মো. জিয়াউর রহমান, বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-পরিচালক আতিকুল আলম এবং মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা প্রমুখ।

বক্তারা বলেন, শব্দদূষণ কেবল পরিবেশের জন্যই নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি বড় হুমকি। তাই আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ফলাফল অর্জন সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com