1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রূপাতলীতে রোগী ধরার দালালচক্রের কমান্ডার শহীদ, লিডার রুহুল! টার্গেট অসহায় রোগী, গন্তব্য বরিশাল মেডিনোভা! সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে পেশাদারিত্ব? জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল

বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩০৪ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, বরিশাল প্রতিবেদক | ১২ এপ্রিল, ২০২৬

​বরিশালে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), বরিশাল জেলা শাখার উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে নগরীর প্ল্যানেট পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম মশিউল মুনীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল।


​এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​ডাঃ এস. এম. মঞ্জুর এলাহী, সিভিল সার্জন, বরিশাল।
​ডাঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা। কাজী মিরাজ মাহমুদ, সহ-সভাপতি, বিপিএইচসিডিএ, বরিশাল জেলা। কাজী আল মামুন, কোষাধ্যক্ষ, বিপিএইচসিডিএ, বরিশাল জেলা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা শাখার সভাপতি কে. এম. শহিদুল্লাহ।

​

সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্য এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। পবিত্র ঈদুল ফিতর পরবর্তী এই মিলনমেলায় চিকিৎসক ও হাসপাতাল মালিকদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। আলোচনার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
​বক্তারা তাদের বক্তব্যে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন এবং জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে এই ধরণের আয়োজন পেশাদারদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com