1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূল হোতা সিরাজুল গ্রেফতার প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক ; বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ: স্বামী আসলামের জামিন, স্ত্রী নিপা কারাগারে বরিশালে আততায়ীর হাতে নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি

বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়েছেন

জামাল কাড়াল, স্টাফ রিপোর্টার

বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ ও সদর রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা, জনসাধারণের চলাচলের পথ দখল এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের অভিযানে পাঁচটি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁ ও মা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অন্যদিকে, ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ৯২(৩) ধারায় জরিমানা করা হয়। এ সময় যেসব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও লাইসেন্স নবায়নের জন্য সতর্ক করা হয়।

অভিযানে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পাঁচটি মামলা দায়ের করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com