1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর বিএনপি নেতা বাবুল মোহরীর নেতৃত্বে হামলার অভিযোগ ‘ভুয়া সাংবাদিক’ ট্যাগ দিয়ে মারধর, মোবাইল থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে আসছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি মুন্না—মরহুম জি. এম. মনিরের পরিবারের পাশে দাঁড়াতে ১ অক্টোবর সফর উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহিপুরে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গাছের চারা বিতরণ ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা স্কুলে দায়িত্বের সময় মাঠে ফুটবল! শিক্ষার্থীদের ক্ষোভ, শিক্ষক জুম্মান শরীফের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়েছেন

বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মেয়াদোত্তীর্ণ বীমার ৭ লাখ টাকার বীমা দাবির চেক গ্রাহকের হাতে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবনে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে গ্রাহকের হাতে বীমা দাবির চেক তুলে দেন প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম।

এ সময় উপস্থিত ছিলেন আল-আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আসলাম হোসেন বাচ্চুসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ বীমার বিপরীতে গ্রাহকের পাওনা ৭ লাখ টাকার চেক যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়। চেক গ্রহণের পর গ্রাহক পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের সেবায় সন্তুষ্ট হয়ে পুনরায় নতুন একটি বীমা গ্রহণ করেন।

এ সময় গ্রাহক বলেন, বীমা মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে তিনি সবাইকে বীমা গ্রহণের আহ্বান জানান।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা বলেন, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই প্রতিষ্ঠানের মূল শক্তি। বীমার দাবি যথাসময়ে পরিশোধের মাধ্যমে গ্রাহকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বীমা করুন, ভবিষ্যৎ নিরাপদ রাখুন—পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আস্থার সঙ্গে সুরক্ষিত ভবিষ্যতের প্রত্যয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com