1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির পক্ষ থেকেবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা “ছিনিয়ে নিলেন দুই ছেলে ও সহযোগীরা” শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস প্রধানমন্ত্রীর ব্যঙ্গের অভিযোগ বিসিবি পরিচালক ফরচুন মিজানের বিরুদ্ধে ; বরিশালে তোলপাড়! বিসিবি পরিচালক মিজানুর রহমানের ব্যানারে আগুন, ছাত্রদলের বিক্ষোভ বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি ৪০ দিনে ৫ শতাধিক গ্রেপ্তার! বরিশাল নগরীতে অপরাধীদের ঘুম হারাম করেছে কোতোয়ালি থানা পুলিশ ; নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৬ নেতাকর্মী আটক, মাদক মামলায় গ্রেপ্তার ৪১; উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও তিনটি অস্ত্র বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মুখ খুললেন ব্যবসায়ীরা!

জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়েছেন

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ মাদরাসার বরিশাল শাখার শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটি গ্রুপে প্রথম, তিনটি গ্রুপে দ্বিতীয় এবং দুটি গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে মাদরাসার প্রতিযোগীরা। তাদের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য তাদের মেধা, প্রতিভা, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ইসলামী সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় শিশু-কিশোরদের আগ্রহী করে তোলার ক্ষেত্রে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

সাফল্য অর্জনের পর বিজয়ী শিক্ষার্থীরা মাদরাসার সম্মানিত প্রিন্সিপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফটোসেশনে অংশ নেয়। এ সময় প্রিন্সিপাল বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি ইসলামী সংস্কৃতি ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোর আহ্বান জানান।

মাদরাসা কর্তৃপক্ষ এ সাফল্যে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি বিজয়ী শিক্ষার্থী, তাদের অভিভাবক, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তানযীমুল উম্মাহ মাদরাসা বরিশাল শাখার এ অর্জন আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com