1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির পক্ষ থেকেবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা “ছিনিয়ে নিলেন দুই ছেলে ও সহযোগীরা” শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস প্রধানমন্ত্রীর ব্যঙ্গের অভিযোগ বিসিবি পরিচালক ফরচুন মিজানের বিরুদ্ধে ; বরিশালে তোলপাড়! বিসিবি পরিচালক মিজানুর রহমানের ব্যানারে আগুন, ছাত্রদলের বিক্ষোভ বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি ৪০ দিনে ৫ শতাধিক গ্রেপ্তার! বরিশাল নগরীতে অপরাধীদের ঘুম হারাম করেছে কোতোয়ালি থানা পুলিশ ; নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৬ নেতাকর্মী আটক, মাদক মামলায় গ্রেপ্তার ৪১; উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও তিনটি অস্ত্র বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মুখ খুললেন ব্যবসায়ীরা!

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মুখ খুললেন ব্যবসায়ীরা!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়েছেন

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাপ্পিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে দাবি করেছেন একাধিক স্থানীয় ব্যবসায়ী। এদিকে পোর্ট রোডের এক বৃদ্ধ ব্যবসায়ীর বক্তব্যে উঠে এসেছে, তাকে দিয়ে গণমাধ্যমের সামনে জোরপূর্বক বাপ্পির নাম বলানোর চেষ্টা করা হয়েছিল। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলেও আলোচনা তৈরি হয়েছে।

একাধিক ব্যবসায়ীদের দাবি, মিজানুর রহমান বাপ্পিকে জড়িয়ে যেসব প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন বক্তব্য ও অভিযোগ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও নাম জড়িয়ে অপপ্রচার চালানো অনুচিত।

এদিকে পোর্ট রোডের বৃদ্ধ ব্যবসায়ী আব্দুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তিনি দাবি করেছেন, একটি মহল তাকে দিয়ে গণমাধ্যমের সামনে মিজানুর রহমান বাপ্পির নাম বলানোর চেষ্টা করেছে।
আব্দুর রহমান ভিডিও বক্তব্যে জানান, তিনি পোর্ট রোডের সরকারি জায়গায় ফুটপাতের ওপর অস্থায়ী দোকান নিয়ে বসেছেন। এরপর থেকেই নাহিয়ানের লোক পরিচয়ে ইউনুস ও ফিরোজ নামে দুই ব্যক্তি তাকে দোকান সরিয়ে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।

 

বৃদ্ধ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, আমি পোর্ট রোডের সরকারি স্থানে ফুটপাতে অস্থায়ী দোকান নিয়ে বসেছি। তারা আমাকে বারবার উঠে যাওয়ার জন্য বলে। আমি তাদের জানিয়েছি, সরকার যদি আমাকে উঠিয়ে দেয়, তাহলে আমি চলে যাব। কিন্তু এরপর আমাকে পেছনের একটি জায়গায় আটকে ইউনুস ও ফিরোজ বলেন, এখানে বসতে হলে দুই লাখ টাকা অগ্রিম এবং প্রতিদিন ভাড়া দিয়ে ব্যবসা করতে হবে। অন্যথায় এখানে বসতে দেওয়া হবে না।

ভিডিও বক্তব্যে তিনি আরও বলেন, শুধু অর্থের বিষয় নয়, আমাকে দিয়ে গণমাধ্যমের সামনে বাপ্পির নাম বলানোরও চেষ্টা করা হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করে কে আমাকে এখানে বসিয়েছে, তাহলে বলতে হবে বাপ্পি আমাকে বসিয়েছে। আমার দাবি, বাপ্পিকে অহেতুক ফাঁসানোর উদ্দেশ্যেই তারা আমাকে দিয়ে এমন বক্তব্য দেওয়ানোর চেষ্টা করেছে। তাদের কথামতো না বললে এখানে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও জানানো হয়।

আব্দুর রহমানের এমন বক্তব্যের পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাদের মতে, কাউকে রাজনৈতিক বা ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অন্য কাউকে দিয়ে জোরপূর্বক বক্তব্য দেওয়ানোর অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

২০২৫ সাল থেকেই ষড়যন্ত্রের অভিযোগ বাপ্পির
নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে মিজানুর রহমান বাপ্পি বলেন, ২০২৫ সালে বিবির পুকুরপাড়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির প্রতিবাদ করার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি স্বার্থান্বেষী মহল তাকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

বাপ্পি আরও বলেন, বর্তমানে তিনি বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী। পাশাপাশি আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবেও নিজেকে প্রস্তুত করছেন। তার এই রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনাকে কেন্দ্র করে দলের এবং এলাকার একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি অভিযোগ করেন, নাহিয়ানের সঙ্গে সংশ্লিষ্ট একটি মহলও এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

বাপ্পির ভাষ্য, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, মতপার্থক্যও থাকবে। কিন্তু কাউকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যা তথ্য ছড়িয়ে কিংবা অন্যকে দিয়ে জোরপূর্বক বক্তব্য দেওয়ানোর মাধ্যমে বিতর্কিত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। তিনি মনে করেন, যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য প্রকৃত সত্য তুলে ধরা নয় বরং তাকে রাজনৈতিকভাবে দুর্বল ও বিতর্কিত করা।

এদিকে একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানুর রহমান বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণার পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এদিকে বৃদ্ধ ব্যবসায়ী আব্দুর রহমানের অভিযোগে উঠে আসা ইউনুস ও ফিরোজের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

ব্যবসায়ীদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম এখন তথ্য প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু যাচাই না করে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছড়িয়ে দেওয়া হলে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কোনো অভিযোগ প্রচারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।

তারা আরও বলেন, বাপ্পির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা যেতে পারে। কিন্তু পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা হলে সেটি দুঃখজনক।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com