1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির পক্ষ থেকেবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা “ছিনিয়ে নিলেন দুই ছেলে ও সহযোগীরা” শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস প্রধানমন্ত্রীর ব্যঙ্গের অভিযোগ বিসিবি পরিচালক ফরচুন মিজানের বিরুদ্ধে ; বরিশালে তোলপাড়! বিসিবি পরিচালক মিজানুর রহমানের ব্যানারে আগুন, ছাত্রদলের বিক্ষোভ বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি ৪০ দিনে ৫ শতাধিক গ্রেপ্তার! বরিশাল নগরীতে অপরাধীদের ঘুম হারাম করেছে কোতোয়ালি থানা পুলিশ ; নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৬ নেতাকর্মী আটক, মাদক মামলায় গ্রেপ্তার ৪১; উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও তিনটি অস্ত্র বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মুখ খুললেন ব্যবসায়ীরা!

৪০ দিনে ৫ শতাধিক গ্রেপ্তার! বরিশাল নগরীতে অপরাধীদের ঘুম হারাম করেছে কোতোয়ালি থানা পুলিশ ; নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৬ নেতাকর্মী আটক, মাদক মামলায় গ্রেপ্তার ৪১; উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও তিনটি অস্ত্র

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা প্রতিরোধ, অপরাধীদের গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান এবং নগরীতে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় জোরদার করা হয়েছে পুলিশি তৎপরতা। বিশেষ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর মাত্র ৪০ দিনে বিভিন্ন অপরাধে পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৬ জন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলায় আরও ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিএমপি অ্যাক্টে ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই ধারাবাহিক অভিযান নগরজুড়ে অপরাধীদের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত ৪০ দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কেজি গাঁজা, ৩ হাজার ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১১০ বোতল ফেনসিডিল এবং ৬ বোতল কেরু।

মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।

অপরাধ দমনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দিচ্ছে কোতোয়ালি থানা পুলিশ। গত ৪০ দিনে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি, নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার কারণে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানের পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। ওসি মো. মনিরুল ইসলামের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ১০৩টি সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। এসব বিচারে ১৮৬ জনকে বিভিন্ন মেয়াদে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়েছে।

বিশেষ করে মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং চুরির চেষ্টার মতো ঘটনায় আটক ব্যক্তিদের সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মনিরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে থানার পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেন তিনি।

শুধু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেননি; নিয়মিত অভিযান পরিচালনা, আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী কার্যক্রম এবং মাঠপর্যায়ের পুলিশি তৎপরতা নিজেই তদারকি করছেন। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ও অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি এসেছে বলে দাবি থানা পুলিশের।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। কোনো অপরাধী, মাদক কারবারি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে কোতোয়ালি থানা এলাকাকে অপরাধ নিয়ন্ত্রিত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সচেতন মহল।

তবে শুধু গ্রেপ্তার অভিযান নয়, অপরাধের মূল উৎস চিহ্নিত করা, মাদক সরবরাহের নেটওয়ার্ক ভেঙে দেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করাও জরুরি।

সাধারণ মানুষের প্রত্যাশা, সাময়িক অভিযান নয়; বরং নিয়মিত পুলিশি নজরদারি ও জবাবদিহির মাধ্যমে বরিশাল নগরীকে অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ নগরীতে পরিণত করতে কার্যকর ভূমিকা রাখবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com