1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ বরিশাল শাখার অভাবনীয় সাফল্য রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির পক্ষ থেকেবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা “ছিনিয়ে নিলেন দুই ছেলে ও সহযোগীরা” শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস প্রধানমন্ত্রীর ব্যঙ্গের অভিযোগ বিসিবি পরিচালক ফরচুন মিজানের বিরুদ্ধে ; বরিশালে তোলপাড়! বিসিবি পরিচালক মিজানুর রহমানের ব্যানারে আগুন, ছাত্রদলের বিক্ষোভ বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি ৪০ দিনে ৫ শতাধিক গ্রেপ্তার! বরিশাল নগরীতে অপরাধীদের ঘুম হারাম করেছে কোতোয়ালি থানা পুলিশ ; নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৬ নেতাকর্মী আটক, মাদক মামলায় গ্রেপ্তার ৪১; উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও তিনটি অস্ত্র বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মুখ খুললেন ব্যবসায়ীরা!

প্রধানমন্ত্রীর ব্যঙ্গের অভিযোগ বিসিবি পরিচালক ফরচুন মিজানের বিরুদ্ধে ; বরিশালে তোলপাড়! বিসিবি পরিচালক মিজানুর রহমানের ব্যানারে আগুন, ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা তাঁর কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে তাঁকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে নেতৃত্বদানকারী ছাত্রদল নেতা নাজমুল হুদা অভিযোগ করেন, ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করেছেন। এ ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। তাঁর দাবি, মিজানুর রহমানের রাজনৈতিক অতীত নিয়েও নানা প্রশ্ন রয়েছে।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা তাঁর কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তাঁকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষোভকারীরা।

এ সময় বরিশাল ল’ কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এসএম জুয়েলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, তা তিনি জানেন না। তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

ঘটনার বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার জানান, তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগকে কেন্দ্র করে বিসিবি পরিচালকের বিরুদ্ধে ছাত্রদলের এমন বিক্ষোভ এবং ব্যানারে অগ্নিসংযোগের ঘটনায় বরিশালের ক্রীড়াঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com